বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedকম্পিউটার সুরক্ষায় রিস্টার্ট নাকি শাট ডাউন
spot_img
spot_img

কম্পিউটার সুরক্ষায় রিস্টার্ট নাকি শাট ডাউন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সারা দিনে একবার রিস্টার্ট বা শাট ডাউনের কথা বলা হয়ে থাকে। কম্পিউটারের ক্ষেত্রেও এ রকম বিষয় রয়েছে। ডিভাইসের সুরক্ষায় বা ভালো রাখতে এটি জরুরি। মাইক্রোসফটের উইন্ডোজ, ম্যাকওএসসহ সব অপারেটিং সিস্টেমেই রিস্টার্ট বা শাট ডাউন অপশন দেওয়া হয়। তবে এ দুটি কমান্ডের কার্যকারিতা ও বিস্তারিত জানা প্রয়োজন। সাধারণ শাট ডাউন মানে কম্পিউটার বন্ধ করে দেওয়া এবং রিস্টার্ট মানে পুনরায় চালু হওয়া। তবে এ দুটি ব্যাখ্যা ছাড়াও আরো বিস্তারিত বিষয় রয়েছে।

শাট ডাউন-

সাধারণ অর্থে শাট ডাউন মানে কম্পিউটার বন্ধ করে দেওয়া। কাজ শেষে বা কোনো সফটওয়্যার আপডেট শেষে এ কমান্ড দেওয়া হয়ে থাকে। তবে উইন্ডোজ ৮ ও ১০-এর মাধ্যমে এ বিষয় দুটি প্রকাশ্যে এসেছে। আগে দুটো কমান্ডে প্রায় একইরকমের কাজ হতো। পরবর্তী সময়ে দুটো কমান্ড দুই ধরনের কাজ শুরু করে।

রিস্টার্ট-

রিস্টার্ট কম্পিউটার সিস্টেমকে সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং পুনরায় চালু করে। এটি র্যাম ও প্রসেসর ক্যাশ পরিষ্কার করে। মূলত কোনো সফটওয়্যার আপডেট হলে বা ড্রাইভার ইনস্টল হওয়ার পর সেটি যেন ভালোভাবে কাজ করে সেজন্য রিস্টার্ট দেওয়া হয়ে থাকে। বর্তমানে গ্রাফিকসহ বিভিন্ন ড্রাইভার ইনস্টল হওয়ার জন্যও রিস্টার্ট দেওয়ার নোটিফিকেশন দিয়ে থাকে।

দুটো বিষয়ের মধ্যে কখন কোনটি প্রয়োজন সে বিষয়ে জানতে হবে।

প্রথমত যদি কোনো আপডেট বা সফটওয়্যার ইনস্টলের সময় রিস্টার্ট করার পরামর্শ দেওয়া হয় তখন শুধু রিস্টার্ট দিতে হবে। সফলভাবে একটি আপডেট শেষ করতে চাইলে সেটিংস থেকে পাওয়ার অপশনে প্রবেশ করে রিস্টার্ট চাপ দিতে হবে। প্রতিদিনের ব্যবহারে অনেক সময় কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সে সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিভাইস রিস্টার্ট দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। এটি উইন্ডোজের ফাইলের সুরক্ষা, টেম্প ফাইল বাতিল করতে এবং আপডেটের সক্ষমতা দিয়ে থাকে।

দ্বিতীয়ত, কম্পিউটার বা ল্যাপটপের বিদ্যুত্ ব্যবহার ও ব্যাটারি লাইফ নিয়ে উদ্বিগ্ন থাকলে শাট ডাউন করে দিতে হবে। বিশেষ করে বৃষ্টি বা ঝড়ের সময় বা বিদ্যুত্ চলে গেলে বেশি সময় ইউপিএস বা ব্যাটারি ব্যবহার করতে না চাইলে কম্পিউটার শাট ডাউন করে দিতে হবে। এছাড়া হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষা পেতে কম্পিউটার শাট ডাউন বা বন্ধ করে দেওয়া ভালো সমাধান। তখন সব ধরনের যোগাযোগ বন্ধ থাকে। ফলে যদি কখনো সন্দেহ হয় যে কম্পিউটারে হ্যাকারের অনুপ্রবেশ ঘটেছে তখন কম্পিউটার বন্ধ করে দেওয়া উচিত।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments