বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকরোনা প্রতিরোধে সাইফ পাওয়ারটেকের নানা উদ্য‌োগ
spot_img
spot_img

করোনা প্রতিরোধে সাইফ পাওয়ারটেকের নানা উদ্য‌োগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি ও বেসরকারিভাবে যথেষ্ট উদ্যোগ হাতে নিয়েছে। এ অবস্থায় সারাদেশে পণ্য ঘাটতি না হওয়ার জন্য চট্টগ্রাম বন্দর সচল রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড।

দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) কনটেইনার লোড-আনলোড স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি । শুক্রবার (২৭ মার্চ) সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধমূলক কর্মসূচির কারণে গণপরিবহন বন্ধ থাকায় এনসিটি ও সিসিটির কর্মীদের নগরের বিভিন্ন পয়েন্ট থেকে আনা-নেওয়া করতে তিনটি বাসের ব্যবস্থা করেছি আমরা। একটি বাস কাঠগড়, একটি বহদ্দারহাট এবং অপরটি অলংকার থেকে আমাদের শ্রমিকদের আনা নেওয়া করছে।
আমাদের কর্মীদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণাদি সরবরাহ করেছি। সবার জ্বর পরীক্ষা করে ইয়ার্ডে ঢোকাচ্ছি। নিজস্ব চিকিৎসকের ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করেছি। উন্নত নাশতা সরবরাহ, শ্রমিকদের প্রণোদনাসহ নানা উদ্যোগ নিয়েছি আমরা।
এর ফলে আমাদের অধীন টার্মিনালগুলোতে নিরবচ্ছিন্ন অপারেশন চলছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে আমি নিজেই চট্টগ্রাম বন্দরে আমাদের পুরো কার্যক্রম মনিটরিং করছি।

ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments