শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনা মোকাবিলায় সরকার যে দায়িত্ব দিবে সেনাবাহিনী তা বাস্তবায়ন করবে - সেনাপ্রধান
spot_img
spot_img

করোনা মোকাবিলায় সরকার যে দায়িত্ব দিবে সেনাবাহিনী তা বাস্তবায়ন করবে – সেনাপ্রধান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার যে দায়িত্ব দেবে, পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী তা বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৭৮তম দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার কুচকাওয়াজের মাধ্যমে ২৫৫ জন অফিসার কমিশন লাভ করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, বেসামরিক প্রশাসনকে এই করোনা ভাইরাসের বিপক্ষে সহযোগিতা করতে নিয়োগ করা হয়েছে। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমরা এখনও করছি, ভবিষ্যতেও করবো।

যাদের মধ্যে ২৩১ জন পুরুষ ও ২৪ জন নারী অফিসার রয়েছেন। তারা সেনাবাহিনীর চলমান অপারেশন ‘কোভিড শিল্ড’ এ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এ বছর সব বিষয়ে কৃতিত্ব দেখিয়ে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ সোর্ড অব অনার লাভ করেন। এছাড়া সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মারুফ হাসান সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments