রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকাটছে আতঙ্ক: ফিরছেন বড় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

কাটছে আতঙ্ক: ফিরছেন বড় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গেল এক বছরের বেশি সময় ধরে করোনা ইস্যুতে পুঁজিবাজারে আতঙ্ক বিরাজ করছে। মাঝখানে এই আতঙ্ক কেটে যাওয়ায় পুঁজিবাজারে প্রাণ ফিরে এলেও আবারও লকডাউন ইস্যুতে দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা। তবে গত দুই কার্যদিবস ধরে সূচকের ব্যাপক উত্থান ও আজকে মাত্র দুই ঘন্টার ব্যবধানে ৫০০ কোটির ওপরে লেনদেন হওয়াতে সেই আতঙ্ক কিছুটা কাটতে শুরু করেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কম থাকায় বড় বিনিয়োগকারীরা সুযোগটি কাজে লাগানোর জন্য বাজারমুখী হচ্ছেন। মঙ্গলবার বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

এদিকে ডিএসই সূত্রে জানা যায়, আজ ৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ শতাংশ বা ১০৩.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮১.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৪.৬১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৮.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৪৬১টি শেয়ার ৯৫ হাজার ১৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা।

গত ৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৩ শতাংশ বা ৮৮.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ১৭৭.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১৮২.৭২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৯৪৪.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩১টির, কমে ১৪টির এবং অপরিবর্তিত রয় ৭৬টির। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ১৬৩টি শেয়ার ৫৬ হাজার ৪৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৯৮ শতাংশ বা ২৯৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৬১.৭১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৯৮ শতাংশ বা ১৭৮.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২০৭.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ২৭৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments