ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্যমতে, সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৮.২০ টাকায়। আর ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৩.২০ টাকায়। এভাবে ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ২৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments