ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ আগস্ট সপ্তাহের শেষ কার্যদিবসে ক্রয়ের চেয়ে বিক্রির চাপ বেশি পড়েছে। এদিন কারেকশনের কারণে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ২৭.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৫১.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৭.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৫৫৪ শেয়ার ৩ লাখ ৭৫ হাজার ৪২২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা।
গতকাল ২৫ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৮৯৪.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৯৬.৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৬৩.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৩টির, কমে ১৭১টির এবং অপরিবর্তিত রয় ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৩.৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৯৩৮ শেয়ার ২ লাখ ৯২ হাজার ৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫৭০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৪৩ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬২ শতাংশ বা ১২৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৩৩.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯০টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৫ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০০ কোটি ২২ লাখ ১১ হাজার ৭৬৪ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ৮ লাখ ৩২ হাজার ৩৯১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments