বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনে পুঁজিবাজার: মুনাফা তোলার ঝোঁকে সেল প্রেসার
spot_img
spot_img

কারেকশনে পুঁজিবাজার: মুনাফা তোলার ঝোঁকে সেল প্রেসার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা ৬ কার্যদিবস উত্থানের পর আজ ৯ জানুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৫.৯২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৩২.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭৯.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৫৭১টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ১২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৬১ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৩ শতাংশ বা ৫৭.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৯৮৭.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৭২.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬০৩.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৪ টির, কমে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয় ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৩৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৮৩৮টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২২ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৯ শতাংশ বা ১৮৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৩১২.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮২ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫২ লাখ ৭২ হাজার ১০২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ২৯ লাখ ২২ হাজার ২৩৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ৭৬ লাখ ৫০ হাজার ১৩১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments