বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার
spot_img
spot_img

কারেকশনে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ৯ জুন সপ্তাহের শেষ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ৩৬.০৫ শতাংশ শেয়ারের দর কমেছে।

জানা যায়, আজ ৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬ শতাংশ বা ০৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮০.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৩.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০১.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫২.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.০৫ শতাংশ শেয়ারের দর কমেছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ৯৪১ টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৮৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৫৮ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৮৪.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪১২.৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৫৩.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯০টির, কমেছিল ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫০.১৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিল। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার ৬৬৫ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৯৫৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯১৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬১ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ০৩৪.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ৫৯৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৩ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৫৮৩ টাকা।অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ২৮ লাখ ৩ হাজার ১৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments