সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনের পর ফের উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

কারেকশনের পর ফের উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই কার্যদিবস কারেকশনের পর আজ ২৫ জানুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৩.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১৩.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩২.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৪.৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১৩.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৬৪ লাখ ৭ হাজার ২৬১টি শেয়ার ১ লাখ ৯৪ হাজার ১৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১১৭ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৫৩.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ১৯.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫০৫.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬১৪.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭১ টির, কমে ২৭০ টির এবং অপরিবর্তিত রয় ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৯৬টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ৫২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২১৪ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৭ কোটি ২০ লাখ ২১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৮৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৩৫.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৫২৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ৯০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ১২ লাখ ৬০ হাজার ৫৫৬৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments