
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ৪ জুন, ২০২৪ তারিখ মঙ্গলবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স এবং ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৫ জুন, ২০২৪ তারিখ বুধবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন, ২০২৪।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments