শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকালো টাকা শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত তুলে নিতে আহ্বান রকিবুর রহমানের
spot_img
spot_img

কালো টাকা শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত তুলে নিতে আহ্বান রকিবুর রহমানের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত তুলে নিতে আহ্বান জানিয়েছেন ডিএসই পরিচালক রকিবুর রহমান। তিনি জানান, কালো টাকা সাদা করে বিনিয়োগের যে শর্ত দিয়েছে তার ফলে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে দৃঢ় বিশ্বাস যে এখানে এই শর্তের অধীনে কেউ বিনিয়োগ করবেনা।

আজ মঙ্গলবার সাংবাদিকদেরকে এ বিষয়ে এক বিবৃতি দিয়ে তিনি একথা জানান।

রফিকুর রহমান জানান, যেখানে অন্যান্য সেক্টরগুলোতে অপ্রদর্শিত কালো টাকা সাদা করার অত্যন্ত সহজ শর্তে সুবিধা দিয়েছে তাতে করে পুঁজিবাজারে এই টাকা আসার কোনো সম্ভাবনা নেই, যেমন ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, ব্যাংকে টাকা থাকলে অথবা বন্ড, মিউচুয়াল ফান্ড যেখানেই অপ্রদর্শিত কালো টাকা যা ট্যাক্স ফাইলে দেখানো হয়নি সেখানে মাত্র ১০% ট্যাক্স দিয়ে পুরো টাকাটা সাদা করার সুযোগ দিয়েছেন। সেখানে পুঁজিবাজারের মতো একটি নির্দিষ্ট বিনিয়োগ ধরে রাখতে হবে এই ধরণের কোনো শর্ত নেই l

অপরদিকে, বাজেটে অর্থমন্ত্রী পুঁজিবাজারে কালোটাকা সাদা করার জন্য ৩ বছরের বিনিয়োগ ধরে রাখার শর্ত দিয়েছেন। ইতিপূর্বে, ১৯৯৭-৯৮ এবং ২০১০-১১ পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে দুই বছর বিনিয়োগে থাকতে হবে এই ধরণের বাধ্যবাদকতা ছিলো । সেটা সফল হয়নি এবং কেউ সেই বিনিয়োগে আসেনি।

এভাবে কোথাও কোনো শর্ত দিয়ে কাউকে বিনিয়োগে আনা যাবেনা বলে জানান তিনি। অতএব আমাদেরকে বাস্তবতার সাথে থাকতে হবে । আমি অর্থমন্ত্রীকে বিনীত অনুরোধ করবো এই অর্থনৈতিক বিপর্যয়ের সময়ে, করোনা ভাইরাসের কারণে অপ্রদর্শিত কালো টাকা সাদা করে অর্থনীতির মূলধারায় নিয়ে আসার যে সহজশর্তে আপনি কালোটাকার মালিকদেরকে যে সুযোগ করে দিয়েছেন সেটা একটা সময়োপোযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের কাছে অপ্রদর্শিত কালো টাকা বছরের পর বছর আছে , যারা ট্যাক্স ফাইলে দেখাবার সুযোগ পাননি , আমি মনে করি এই সহজশর্তে তারা তাদের ট্যাক্স ফাইলে তাদের অপ্রদর্শিত টাকাকে সাদা করার যে সুযোগ পেয়েছেন এবং অর্থনীতির মূল ধারাতে আসার যে সুযোগ করে দেয়া হয়েছে , সবাই এই সুযোগটা নিবেন ।

তিনি আরো জানান, আমি অর্থমন্ত্রীকে বিনীত অনুরোধ করবো পুঁজিবাজারে যে তারল্য সংকট চলছে তার একমাত্র সমাধান হলো অপ্রদর্শিত কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ করে দেওয়া, যাতে কোনো শর্ত থাকবেনা , তাতে করে যারা অপ্রদর্শিত এ কালো টাকা সাদা করবেন, তারা তাদের প্ল্যানিং মতো তারা বিনিয়োগ করবেন । এই সুযোগ যখন থাকবে তখন দেখবেন এই অপ্রদর্শিত কালোটাকা যা সহজভাবে সাদা হয়েছে তা অর্থনীতির মূলধারায় এবং পুঁজিবাজারে তারল্য সংকট দূর করে শক্তিশালী করতে একটি ভালো ভূমিকা রাখবে । অতএব, আমি আশাকরি সামগ্রিক বিবেচনায় এই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা যেন কাজটা করি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments