ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কি-বোর্ডের একেবারে উপরে F1 থেকে F12 পর্যন্ত পরপর কয়েকটি অপশন থাকে। কিন্তু অনেকেরই অজানা যে, ওই কিগুলো কম্পিউটারের সামনে আপনাকে স্মার্ট করে তুলবে। জেনে নেয়া যাক F1 থেকে F12 পর্যন্ত কোনটির কি কাজ।

F1
প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই কবু টিপলে। অর্থাৎ, আপনি কোনো একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রামের বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে।
F2
কোনো একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউসের সাহায্য নেন। শর্টকাটটা হলো F2। মাউসের প্রয়োজনই পড়বে না।
F3
কোনো একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই কি টিপলে।
F4
উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
F5
কোনো একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউস নাড়াচড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।
F6
এই কবু টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
F7
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ডকুমেন্ট বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনো ভুল থাকলে ধরিয়ে দেবে F7। এটি স্পেলিং ডায়ালগ ওপেন করার বহুল ব্যবহৃত শর্টকাটও।
F8
উইন্ডোজের বুট মেন্যুকে ব্যবহার করতে পারবেন এই কি এর মাধ্যমে।
F9
মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও মাইক্রোসফট আউটলুকে ইমেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট কি এর সাহায্যে।
F10
কোনো একটি অ্যাপ্লিকেশনে মেন্যু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউসে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। দেখবেন, রাইট ক্লিকের কাজ হয়ে যাবে।
F11
ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরোতে কাজ করে F11 কি।
F12
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউসের সাহায্য না নিয়ে এই কি-এ শর্টকাটে সেরে ফেলতে পারেন।
তাই দ্রুত কাজ সেরে ফেলার পক্ষে যথেষ্ট ওই কিগুলো ব্যবহার করে কম্পিউটারের সামনে নিজেকে স্মার্ট করে তুলুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments