ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা।আগের বছর ইপিএস হয়েছিল ০.৯৬ পয়সা।
ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তীতে জানাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments