শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
spot_img
spot_img

কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলকাসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসিইউতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি জেলা বাকশিস এর প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন।

তাঁর মেয়ে ডা: মৌসুমি ও জামাতা ডা: শাওন জানান, ‘গত ১৩ জুন শনিবার সন্ধ্যা থেকে শ্বাস কষ্টের সমস্যা নিয়ে বাবাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল।

আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

অপর দিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শিলমুড়ি দঃ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান বিল্লাল হোসেন মজুমদার (৫৭)। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চেয়ারম্যানের আত্বীয় ও স্থানীয় গালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন বাহার জানান, গত বুধবার বিল্লাল চেয়ারম্যান স্ট্রোক করার পর তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষার পর  ডাক্তাররা তাঁর করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়।

পরে বৃহস্পতিবার তাঁকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। আজ সোমবার বিকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২  মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। বাদ এশা স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments