মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedকৃষ্ণার চমক: ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ
spot_img
spot_img

কৃষ্ণার চমক: ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাফের নতুন চ্যাম্পিয়ন হয়েই সেই ইতিহাসে তুলির শেষ আচড় দিলো বাংলার বাঘিনীরা। রঙ্গশালার সবুজ গালিচায় নতুন ইতিহাস লেখার হাতছানি ছিলো ওদের সামনে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরার মুকুট মাথায় তুললো সাবিনা-কৃষ্ণারা।

সাফের এই টুর্নামেনেটের আগের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন দলটির নাম ভারত। এবার সেই ভারত বাদ সেমিফাইনাল থেকেই। ফাইনালের মহারণে স্বাগতিক নেপালের মুখোমুখি বাংলাদেশ। দুই দলের সামনেই সাফের নতুন চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লেখার হাতছানি। নিজেদের মাঠে নেপালকে দর্শক বানিয়েই সেই ইতিহাস লিখলো সাবিনা-সানজিদারা।

ম্যাচের প্রথমার্ধ্বেই শামসুন্নাহার জুনিয়র আর কৃষ্ণা রানী সরকারের গোলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ্বে একটি গোল শোধ দিলেও ৩-১ গোলের পরাজয় নিয়েই পঞ্চমবারের মতো রানার্স আপ হয়েই সন্তুষ্ট হতে হয় হিমালয় কণ্যাদের।

নেপালের নিজেদের মাঠে খেলা, তার ওপর দলটির বিপক্ষে অতীত পরিসংখ্যানও কথা বলে না সাবিনাদের পক্ষে। আজকের ফাইনালে দশরথ স্টেডিয়াম পূর্ণ কানায় কানায়। পরিস্থিতির বিচারে সবদিক দিয়ে এগিয়ে ছিলো নেপালই।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের বিপদ বাড়িয়ে মাঠ ছাড়তে হয় নির্ভরযোগ্য ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে। ভূটানের বিপক্ষে সেমিফাইনালে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও তাকে শুরুর একাদশে রেখেই দল সাজিয়েছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments