ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কেজিএফ’ খ্যাত কন্নড় অভিনেতা দিনেশ মাঙ্গালোর মারা গেছেন। ভোররাতে উডুপিতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি এক বছর ধরে মস্তিষ্কে রক্তক্ষরণের জটিলতায় ভুগছিলেন।
দিনেশ মাঙ্গালোর সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন। তখনই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। যদিও প্রাথমিক চিকিৎসার পর বেঙ্গালুরুতে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। গত সপ্তাহে আবার অসুস্থতা বাড়লে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যামেরার পেছনে শুরু করলেও দিনেশ পরে অভিনয় বেছে নেন। আ দিনাগালু’ ছবিতে সীতারাম শেঠি চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। রিখি ‘উলিদাভারু কন্দন্তে আম্বারি’ সাভারি’ রানা বিক্রমা ইন্তি নিন্না প্রীতিয়া’সহ বেশ কিছু ছবিতে তিনি স্মরণীয় চরিত্রে অভিনয় করেন।
তবে দিনেশ ম্যাঙ্গালুরুর সবচেয়ে বহুল পরিচিত চরিত্র আসে ‘কেজিএফ’-এ। সেখানে তাঁর ‘বোম্বে ডন’-এর চরিত্র নতুন প্রজন্মের দর্শকের কাছে তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, দিনেশের মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তাঁর উডুপির বাড়িতে নেওয়া হয়। আজ ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়ে। এরপর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় সুমনাহল্লি শ্মশানে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments