বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকেন নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
spot_img
spot_img

কেন নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর লড়াইয়ে সান্তোসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রেমো। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে নেইমারের ম্যাচ-পরবর্তী আচরণ। তার উদযাপন ও মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রেমোর কর্মকর্তা ও সমর্থকরা। এমনকি ক্লাবটির সভাপতি অ্যান্তিনোও কার্লোস টেক্সেইরা প্রকাশ্যেই নেইমারকে ‘জোকার’ বলে কটাক্ষ করেছেন।

ম্যাচ শেষে টনহাও নামে পরিচিত রেমো সভাপতি বলেন, ‘সান্তোসের এমন আচরণের কোনো প্রয়োজন ছিল না। আর নেইমার, যাকে অনেক শিশু আদর্শ মনে করে, সে এখানে এসে আমাদের উসকানি দিয়েছে। এমন আচরণ তার মতো একজনের কাছ থেকে প্রত্যাশিত নয়। আসলে এমন মানুষদের আদর্শ বানানোই আমাদের ভুল।’

ঘটনার সূত্রপাত ম্যাচের আগেই। দ্বিতীয় লেগের আগে অনুশীলনের সময় নেইমারকে লক্ষ্য করে দুয়ো দেন রেমোর সমর্থকরা। তারা স্টেডিয়ামে বারবার ‘জাহান্নামে যাও নেইমার’ স্লোগান দিতে থাকেন। তবে তখন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু হাত নেড়ে বিষয়টি এড়িয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে সান্তোসের একমাত্র গোলটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। ৭৪ মিনিটে রুনির গোলের অ্যাসিস্ট করলেও তখন কোনো উচ্ছ্বাস দেখাননি তিনি। ম্যাচ শেষ হওয়ার পরই সমর্থকদের উদ্দেশে পালটা প্রতিক্রিয়া জানান।

শেষ বাঁশি বাজতেই মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকে কিছু মন্তব্য করেন নেইমার। এরপর দুই হাত উঁচিয়ে নাচতে নাচতে বলতে থাকেন, ‘তোমাদের বিদায় হয়েছে, বিদায় হয়েছে।’ তার এই আচরণে রেমোর সমর্থক ও কর্মকর্তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মিক্সড জোনে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজন কর্মকর্তা আপত্তিকর অঙ্গভঙ্গিও করেন। পরে স্টেডিয়াম থেকে গাড়িতে বের হওয়ার সময় নেইমারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান রেমোর সমর্থকেরা।

অন্যদিকে, এই জয়ে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সান্তোস। যদিও ম্যাচের শেষ দিকে গোলরক্ষকের সঙ্গে একান্ত সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি নেইমার। তবু তার অ্যাসিস্টেই ১-০ ব্যবধানে জয় নিয়ে শেষ আটে উঠে যায় সান্তোস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments