মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়কোভিড-১৯ : নতুন আক্রান্ত ৫, সুস্থ ১১ জন, মৃত্যু ৫ জন, আক্রান্ত...
spot_img
spot_img

কোভিড-১৯ : নতুন আক্রান্ত ৫, সুস্থ ১১ জন, মৃত্যু ৫ জন, আক্রান্ত ৪৪ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশে নতুন করে পাঁচজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট ৪৪ জন শনাক্ত হলেন। নতুন শনাক্তরা সবাই পুরুষ এবং তাদের একজনের অন্যান্য রোগ রয়েছে।

ওই পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছিলেন, তিনজন বিদেশ থেকে আগতদের সংস্পর্শে এসেছিলেন আর বাকি একজনের ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান চলছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সরকারের স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

বুধবার প্রথম সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কমিউনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এতোদিন শুধু বিদেশ থেকে যারা আসছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল, তবে এখন থেকে তারা আরও বিস্তৃত উপায়ে নমুনা সংগ্রহ করা শুরু করবেন।

করোনাভাইরাসের পরীক্ষার কেন্দ্র আরও বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। ঢাকার বেশ কয়েকটি হাসপাতালসহ ঢাকার বাইরের কয়েকটি হাসপাতালে এই পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে বলে তিনি জানান।

আইইডিসিআরের যোগাযোগের জন্য ০১৯৪৪৩৩৩২২২ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। এখান থেকে হান্টিং নম্বরের মাধ্যমে অন্যান্য নম্বরে টেলিফোনটি চলে যাবে। ১৬২৬৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।

তিনি আবারও স্বাস্থ্য সতর্কতার বিষয়গুলো মেনে চলার অনুরোধ করেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments