মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকোহলিকে ছাড়িয়ে যাওয়ার পথে শান্ত
spot_img
spot_img

কোহলিকে ছাড়িয়ে যাওয়ার পথে শান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার নেপথ্য নায়ক টাইগার এ বাঁহাতি ব্যাটার শান্ত। সিরিজজুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন শান্ত। এর আগে ওয়ানডে সিরিজেও ধরে রেখেছিলেন ধারাবাহিকতা। এবার তারই ছাপ দেখা গেল আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টির ব্যাটার র‌্যাংকিংয়ে। দুরন্ত ফর্মে থাকা শান্ত র‌্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে ওঠে এসেছেন ১৬তম স্থানে। তার ওপর আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। পয়েন্ট ব্যবধানে বলতে গেলে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শান্ত।

বুধবার (১৫ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আপডেট র‌্যাংকিং অনুযায়ী, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ষোলতম স্থানে ওঠে এসেছেন এই ব্যাটার। এদিকে, শান্তর চেয়ে একধাপ ওপরে আছেন বিরাট কোহলি। ৬১২ পয়েন্ট নিয়ে তিনি আছেন ১৫তম অবস্থানে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন শান্তই। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। তিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২২ নম্বরে।

এছাড়া সেরা পাঁচ ব্যাটারের তালিকায় কোনো নড়চড় হয়নি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এছাড়া দুই ও তিনে আছেন যথাক্রমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন টাইগার এ ওপেনার। শত ট্রল, শত কটু কথা, আর আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এসব চ্যালেঞ্জ পাশ কাটিয়ে ধারাবাহিক হয়েছেন অবশেষে। নিজেকে বদলে ফেলার শুরুটা হয়েছিল সর্বশেষ বিপিএল দিয়ে। দেশি এবং বিদেশি তারকা ব্যাটারদের টপকে সর্বোচ্চ রানসংগ্রাহক এবং টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন শান্ত। যদি তা নিয়েও টিটকারি কম হয়নি। জাতীয় দলে আসলেই যেই-সেই হয়ে যাবে এমন কটু কথাও শুনতে হয়েছে তাকে একটা সময় পর্যন্ত।

তবে সব সমালোচনা আর ট্রলের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন চিরচেনা বাইশগজকেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করছেন, তেমনি ফিল্ডিংয়েও দারুণ কার্যকর। যেখানে বল সেখানেই দেখা মেলে শান্তর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments