মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের
spot_img
spot_img

ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ দলের ডাগ আউটে হ্যাভিয়ের ক্যাবরেরার শুরুটা ভালো হয়নি। তবে সম্প্রতি তার অধীনে বেশ ভালো ফুটবল খেলছে বাংলাদেশ দল। দলটা গুছিয়ে আনতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে চলে আসেন তিনি।

নতুন করে চুক্তি নবায়ন করতে আপত্তি ছিল না ক্যাবরেরার। তবে প্রায় দ্বিগুন বেতন চেয়েছিলেন তিনি। তার প্রস্তাব ও ফেডারেশনের প্রস্তাবে সমঝোতা হওয়ায় এই কোচের সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করছে বাফুফে।

সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘কোচের সঙ্গে আমাদের চুক্তিটা আরও এক বছর বাড়ছে। চুক্তি বাড়ায় সেও খুশি, আমরাও খুশি।’

বাংলাদেশ দলের ডাগ আউটে থাকার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি ছিল ক্যাবরেরার। দুই পক্ষ সমঝোতায় আসায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেখ মোরাসালিন, রাকিব হোসেনদের ডাগ আউটে থাকবেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments