ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
রবি আজিয়াটা: গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
উত্তরা ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ১৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments