ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এবং কৃষিবিদ সীড লিমিটেড।
ম্যারিকো বাংলাদেশ: কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠানো হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কৃষিবিদ সীড: কোম্পানিটির ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠানো হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments