ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির গত ৩০ জুন, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করা হয়।কোম্পানিগুলো আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
প্রিমিয়ার সিমেন্ট মিলস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড ইউনিটহোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
প্রতিষ্ঠানটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে প্রতিষ্ঠানটি ১.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড ইউনিটহোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
প্রতিষ্ঠানটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে প্রতিষ্ঠানটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
রেকিট বেনকিজার: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ৯৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
আরএকে সিরামিক্স (বাংলাদেশ): গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
ইনফর্মেশন সার্ভিসেস: গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ০৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সিটি জেনারেল ইন্সুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

Recent Comments