ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।
তথ্যমতে, কোম্পানি দুইটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্স ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর


































Recent Comments