ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি। ডিএসই ও সিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments