ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
এছাড়াও এনআরবি শেয়ারহোল্ডার, মার্জিন অ্যাকাউন্টহোল্ডারদের ডিভিডেন্ড ওয়ারেন্ট এবং যেসব শেয়ারহোল্ডারদের ব্যাংকের বিবরন অসম্পূর্ন ছিল তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে এডিএন টেলিকম লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments