ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের নতুন কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা।
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে ইপিএস হয়েছে ৫৮ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির এনএভি হয়েছে ১৯ টাকা ৪৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

































Recent Comments