
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই ক্রেতাশূন্য হয়ে পড়েছে ১৬৩ কোম্পানি।
এদিন ডিএসইতে লেনদেনে শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এতে করে ১৬৩ কোম্পানির শেয়ার নিয়ে বিপাকে পরেছে বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৪টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির ক্রেতা নেই। মিউচ্যুয়াল ফান্ড ও ব্যাংক খাতের ২২ কোম্পানিতে ক্রেতা নেই।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১৪ কোম্পানি, আর্থিক খাতের ১৩টি, ওষুধ খাতের ৯টি, খাদ্য খাতের ৭টি, জ্বালানি খাতের ৬টি, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট ও আইটি খাতের ২টি এবং কাগজ খাতের ১টি কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.
























Recent Comments