ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ০৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের পাঁচ কোম্পানির শেয়ার। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ডেফোডিল কম্পিউটারসের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৫ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ২.৩৭ শতাংশ। এদিন কোম্পানিটি ১০ বারে ১ হাজার ৬৯৬টি শেয়ার ১লাখ ১২ হাজার টাকায় লেনদেন করে।
এছাড়াও সমতা লেদার কমপ্লেক্সের সর্বশেষ লেনদেন দর ৭০ টাকা ৫০ পয়সা। শেয়ারটির দর কমেছে ৭০ পয়সা বা ০.৯৮ শতাংশ।
ড্রাগন সোয়টার এন্ড স্পিনিংয়ের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭ টাকা। শেয়ারটির দর কমেছে ১০ পয়সা বা ০.৫৮ শতাংশ।
নিটল ইন্সুরেন্স কোম্পানির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪২ টাকা ৯০ পয়সা। আজ শেয়ারটির দর কমেছে ১০ পয়সা বা ০.২৩ শতাংশ।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫৪ টাকা ৭০ পয়সা। এদিন শেয়ারটির দর ১০ পয়সা বা ০.১৮ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments