বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদক্রেস্ট সিকিউরিটিজের ঘটনায় শক্ত অবস্থানে ডিএসই: বিধিমালা সংশোধনের প্রস্তাব
spot_img

ক্রেস্ট সিকিউরিটিজের ঘটনায় শক্ত অবস্থানে ডিএসই: বিধিমালা সংশোধনের প্রস্তাব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিসিউসিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা ২০২০ এর খসড়া আইন প্রকাশ করা হয়েছে। খসড়া বিধিমালাটিতে সংশোধন আনার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা, নিবন্ধন ফি ৫ কোটি টাকা (অফেরতযোগ্য), নিরাপত্তা জামানত ৫ কোটি টাকা, নতুন ট্রেক ফরম ১০ লাখ টাকা এবং ট্রেক সনদের বার্ষিক নবায়ন ফি ১ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব পাঠাবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিসিউসিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ এর ধারা ২২ এর উপবিধি (৩) এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সিসিউসিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা ২০২০ এর প্রণয়নের জন্য এর খসড়ার ওপর মতামত ও পরামর্শ গ্রহণের নিমিত্তে ২৩ জুন ২০২০ তারিখে গেজেট প্রকাশের পর তিন সপ্তাহের মধ্যে মতামত, পরামর্শ বা আপত্তি আহবান করা হয়। পূর্ববর্তী সময় ডিএসইর পরিচালনা পর্ষদ উক্ত বিধিমালার ওপর মতামত দিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের ঘটনার প্রেক্ষিতে ডিএসই’র পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করে ট্রেকহোল্ডারদের আর্থিক ভিত্তি মজবুত করার জন্য বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তারই ধারাবাহিকতায় ট্রেক বিধিমালায় যাতে নতুন ট্রেকহোল্ডারদের আর্থিক ভীত মজবুত হয় সে লক্ষ্যে পরিচালনা পর্ষদ পরপর দুটি সভা করে নতুন ট্রেক ইস্যুর লক্ষ্যে সর্বসম্মতিক্রমে নিন্মোক্ত প্রস্তাবসমূহ উল্লেখিত বিধিমালায় অন্তর্ভুক্তির জন্য বিএসইসিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এগুলো হলো: পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা, নিবন্ধন ফি ৫ কোটি টাকা (অফেরতযোগ্য), নিরাপত্তা জামানত ৫ কোটি টাকা, নতুন ট্রেক ফরম ১০ লাখ টাকা এবং ট্রেক সনদের বার্ষিক নবায়ন ফি ১ লাখ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments