ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চোটের কারণে সিটির সবশেষ ম্যাচে লুটন টাউনের বিপক্ষে খেলতে পারেননি হ্যালন্ড। চলমান মৌসুমের ১৫ ম্যাচেই শুরু থেকে একাদশে থাকা এই নরওয়েজিয়ান ভুগছেন ‘বোন স্ট্রেস চোটে’। তবে সিটি কোচ পেপ গার্দিওলার আশা, ক্লাব বিশ্বকাপের আগেই ফিট হবেন সিটির ২৩ বর্ষী এই তারকা।

সিটি বস জোর দিয়ে বলেছেন, হ্যালন্ডের চোট গুরুতর কোনো কিছু নয়। তবে ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর সৌদি আরব যাওয়ার আগে হ্যালন্ডকে পর্যবেক্ষণ করা হবে। স্বাভাবিকভাবেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নাও খেলতে পারেন তিনি।
গার্দিওলা বলেন, ‘এটা শুধুই হাড়ের ওপর চাপ। দয়া করে জিজ্ঞাসা করবেন না যে তার পা ভেঙে গেছে। সে এই ম্যাচের জন্য প্রস্তুত ছিলেন না, আমি মনে করি না তিনি ক্রিস্টাল প্যালেসের জন্য প্রস্তুত হবেন। আশা করছি সৌদি আরবে যাওয়ার আগে সে প্রস্তুত হতে পারবে। সে কেমন বোধ করছে সপ্তাহের পর সপ্তাহে সেটা বোঝার চেষ্টা করবো।’
আগামী ২০ ডিসেম্বর সৌদি আরবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় রাউন্ড শেষে তাদের প্রতিপক্ষ কে সেটা নির্ধারণ হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments