
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৫ দশমিক ২ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১২ দশমিক ৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১২ দশমিক ৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ১১.৩ শতাংশ, প্রকৌশল খাতে ৫.১ শতাংশ, আর্থিক খাতে ৪.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.২ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৯ শতাংশ, খাদ্য খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ৩.৩ শতাংশ, আইটি খাতে ৩.৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.৩ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৬ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.



























Recent Comments