ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮.১ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ওষুধ-রসায়ন খাতে ১৬.৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও প্রকৌশল খাতে ১০.৮ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৭.৪, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭.৩, সেবা-আবাসন খাতে ৬.৬, ভ্রমণ খাতে ৫.৭, বস্ত্র খাতে ৫.৬, কাগজ খাতে ৪.৭, সিরামিক খাতে ৩.৬, খাদ্য খাতে ৩, আর্থিক খাতে ২.৯, জীবন বিমা খাতে ২.৬, সিমেন্ট ও ব্যাংক খাতে ১.৪, সাধারণ বিমা খাতে ১, টেলিকমিউনিকেশন খাতে ৬, ট্যানারি খাতে ৪, পাট খাতে ২ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments