
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি, থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ঔষধ ও রসায়ন খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৭.৩০ করে অবদান রয়েছে ঔষধ ও রসায়ন খাতে। প্রকৌশল খাতে ১০.৩০ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, বস্ত্র খাতে ৯.৫০ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- ব্যাংক খাত, খাদ্য খাত, ভ্রমণ খাত, সাধারণ বিমা খাত, তথ্য প্রযুক্তি খাত, সিরামিক খাত, বিবিধ খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত, ট্যানারি খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত, পেপার খাত, সেবা-আবাসন খাত, যোগাযোগ খাত, সিমেন্ট খাত, জীবন বিমা খাত, মিউচুয়াল ফান্ড খাত এবং পাট খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments