ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি প্রতি লোকসান হয়েছে ৬.১২ টাকা। গত বছর ০.৩৬ টাকা লোকসান হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১.২৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments