মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিখুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কেএমপি'র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন
spot_img
spot_img

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কেএমপি’র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা মেট্রোপলিটনের পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্, সভাপতি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত চুক্তিটিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত কমিশনার জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম খান বিপিএম সেবা, পিপিএম বার; কেএমপি’র ডিসি ট্রাফিক জনাব সুদর্শন কুমার রায়; কেএমপি’র ডিসি হেড কোয়ার্টার জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম সেবা; কেএমপি’র ডিসি উত্তর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; কেএমপি’র ডিসি প্রসিকিউশন জনাব শফিকুল ইসলাম; কেএমপি’র ডিসি সিটি এসবি জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান; কেএমপি’র ডিসি ডিবি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান; কমিউনিটি ব্যাংকের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামান, খুলনা শাখা ও স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপ-শাখার কর্মকর্তাসহ ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments