বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাখেলার মাঠেই মৃত্যুবরণ করলেন মুখালেদ
spot_img
spot_img

খেলার মাঠেই মৃত্যুবরণ করলেন মুখালেদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরো কাপ ২০২০ এ খেলা চলাকালীন হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান এরিকসেন। সেদিনের কথা আজো মুছেযায়নি। সৌভাগ্যক্রমে সবার মাঝে ফিরে এসেছেন ডেনমার্কের এই স্ট্রাইকার।

দিন কয়েক আগেই দর্শকদের সেই দিনটি আবারো মনে করিয়ে দেন আর্জেন্টাইন তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। আলাভেসের বিপক্ষে প্রথমার্ধে বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে উঠে যান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা আগুয়েরো। সেদিনের ঘটনার পর আগুয়েরোতো শেষমেশ পেশাদার ফুটবল থেকে অবসরই নিয়ে নিলেন।

প্রথম দুই ঘটনায় ফুটবলারদের মৃত্যুকে পাশ কাটানোর খবরে স্বস্তি পেয়েছেন সমর্থকেরা। কিন্তু বছরের শেষ ভাগে এসে খেলার মাঠে ফুটবলারের মৃত্যুর খবরই পেতে হলো সবাইকে। মাঠে হার্ট অ্যাটাক হওয়ায় মৃত্যুবরণ করেছেন ওমানের ফুটবলার মুখালেদ আল-রাকাদি। ওমান ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ ছিল মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসির। ম্যাচের আগে ওয়ার্ম আপ করার সময় ২৯ বছর বয়সী ডিফেন্ডার আল-রাকাদির হার্ট অ্যাটাক হয়। অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু সবার চেষ্টা ব্যর্থ হয়েছে।

রাকাদির ক্লাব মাসকাট এক টুইটে জানায়, আল্লাহর ইচ্ছা মেনে নিয়ে মাসকাট স্পোর্টস ক্লাবের পরিচালকেরা এবং এর সংশ্লিষ্ট সবাই আল-রাকাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মাফ করে দিক তাকে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments