ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সোমবার ৪ জুলাই দুপুরে যাত্রী সেজে বরিশালের বাকেরগঞ্জে দুধল ইউনিয়নের গোমা ফেরিঘাট ও খেয়াঘাটে যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অতিরিক্ত ভাড়া আদায় হাতেনাতে প্রমাণিত হওয়ায় ইজারা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যাত্রী সেজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক বলেন, গোমা ফেরিঘাটও খেয়াঘাট ইজারাদার কর্তৃপক্ষ পারাপারের জন্য নির্ধারিত ৬ টাকা ভাড়ার পরিবর্তে ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নিজেই যাত্রী সেজে এর সত্যতা পাই। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তাৎক্ষণিক তাদের জরিমানা আদায় করি। জনগণের ভোগান্তি লাঘবে সার্বক্ষণিক এ অভিযান অব্যাহত রাখবো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments