বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগণহত্যার অংশ হিসাবে ফিলিস্তিনিদের পানিবঞ্চিত করছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ
spot_img
spot_img

গণহত্যার অংশ হিসাবে ফিলিস্তিনিদের পানিবঞ্চিত করছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় খাবার পানি থেকে বঞ্চিত করে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল, এটি আইনতভাবে গণহত্যা ও নির্মূল কর্মকাণ্ডের সমান বলে মনে করে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গণহত্যার অংশ হিসাবে এই নীতির (পানিবঞ্চিত) অর্থ হল ইস্রায়েলি কর্তৃপক্ষ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। এই অপরাধ এখনো চলছে।

এই নীতি ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের অধীনে গণহত্যার শামিল বলে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ।

ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি বলেছে, তারা ‘ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায়’।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক লামা ফাকিহ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যা পেয়েছি তা হলো, ইসরায়েলি সরকার গাজায় ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত করে তাদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে।

মাত্র কয়েক লিটার পানি-
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক মাসের মধ্যে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বর্ণনা করতে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করলো।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক সপ্তাহ পর এ প্রতিবেদন এলো।

নাৎসি হলোকাস্টে ইহুদিদের গণহত্যার পরিপ্রেক্ষিতে প্রণীত ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে গণহত্যার অপরাধকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে একটি জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ে সংঘটিত কাজ’ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

১৮৪ পৃষ্ঠার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার গাজায় পাইপের মাধ্যমে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। কেবল সীমিত জ্বালানী সরবরাহ করেছে, যার অর্থ মূলত গাজার নিজস্ব পানি ও স্যানিটেশন সুবিধা ব্যবহার করা যাবে না।

এর ফলে গাজার ফিলিস্তিনিরা অনেক এলাকায় দিনে মাত্র কয়েক লিটার পানি পায়, যা বেঁচে থাকার জন্য ১৫ লিটারের সীমারও অনেক নিচে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় বিমান ও স্থলযুদ্ধ শুরু করে ইসরায়েল। তারপর থেকে গণহত্যামূলক এই তাণ্ডবে ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ২৩ লাখ জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশিরভাগ এলাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments