ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২৬ ডিসেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৭.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮৯.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৩৩৬টি শেয়ার ৫১ হাজার ২৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৮০ লাখ ৭৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩ কোটি ৫২ লাখ ২৭ হাজার ২০১টি শেয়ার ৫০ হাজার ২০৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২৭ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮ কোটি ৯৪ লাখ ৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৩.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৯টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার ১৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ২৯৭ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments