ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গতিশীল পুঁজিবাজারে চাঙ্গা বিনিয়োগকারীরা। গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারের কারেকশনের পর আজ তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙ্গা ভাব দিয়ে লেনদেন শেষ হয়েছে।আজ ১২শ কোটি টাকার বেশি লেনদেন হওয়াতে পুঁজিবাজার তার স্বাভাবিক গতি ফিরে পেয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯১.৫৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৭.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৪.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে মোট ৩০ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৪৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৮১ হাজার ৪৩২ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮৬২.২২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করে ১১৩১.৩৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৯৬.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৩৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে মোট ২৩ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৮৭৭টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৭০ হাজার ৫৩২ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৭৭ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪২৩ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮২ শতাংশ বা ১১৪.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৭৩.৭৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৬৭ শতাংশ বা ৫৬.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪২৫.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৫৭৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২০ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ৫৮১ টাকা।
হিসেবে লেনদেন বেড়েছে ৯ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৯৮৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments