শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণগতিশীল পুঁজিবাজারে সক্রিয় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

গতিশীল পুঁজিবাজারে সক্রিয় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সূচকের টানা উত্থান এবং লেনদেন বৃদ্ধিতে গতিশীল অবস্থায় রয়েছে পুঁজিবাজার। দিন যত যাচ্ছে ততই পুঁজিবাজারকে ঘিরে সক্রিয় হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৭ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭৩.১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১১৩০.৬১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯০.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে মোট ২৭ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৯৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৮৮ হাজার ২১৭ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯০৭ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ৮২৭.৫৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.৩২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছিল ১১২৬.১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৬৭৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৯৮টির, কমেছিল ১০৭টির এবং অপরিবর্তিত থাকে ৫৩টির। আর দিন শেষে মোট ২৩ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ২৮৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৭৮ হাজার ২৮৬ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৮৩ কোটি ৭০ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৩ কোটি ৪২ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৬ শতাংশ বা ১৪৬.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৭৩.০২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.০৪ শতাংশ বা ৮৭.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৮৪.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ২২ হাজার ৯০৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে  ৪৪ লাখ ৪৫ হাজার ৩৯৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments