ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বর্তমান পুঁজিবাজারে গতিশীলতার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে। অনেকটা দ্রুত গতিও নয় আবার স্লো গতিও নয়; একটি দীর্ঘমেয়াদি স্থায়ী স্থিতিশীল হওয়ার মতো অবস্থানে যাচ্ছে পুঁজিবাজার।

জানা যায়, আজ ৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩.৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৩.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৩.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির। সারাদিনে ডিএসইতে ৬৫ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ১৩৬টি শেয়ার ২ লাখ ৯৩ হাজার ৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ ৮ হাজার টাকা।
গতকাল ২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২৫.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৯.০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৪.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৫.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৪টির, কমে ১৪৬টির এবং অপরিবর্তিত রয় ৫৭টির। সারাদিনে ডিএসইতে ৭০ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৫৪৯টি শেয়ার ৩ লাখ ৪ হাজার ৫৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২৮৭ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৫ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৮ শতাংশ বা ১০০.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৪৩.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৯টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৯০৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ৩৬১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৭২ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.


































Recent Comments