বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগানে গানে মঞ্চ মাতালেন কে এইচ এন
spot_img
spot_img

গানে গানে মঞ্চ মাতালেন কে এইচ এন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রক, হার্ডরক, থ্রাসমেটাল—সব ধরনের গান শুনিয়ে মঞ্চ মাতালেন কে এইচ এন। বৃহস্পতিবার ঢাকায় প্রযোজনা সংস্থা বৈষ্টমীর উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ‘কে এইচ এন মিউজিক নাইটস’-এ উপস্থিত শ্রোতাদের মন জয় করেন তিনি।

এদিন শিল্পী কে এইচ এন তার স্বভাবসুলভ গায়কীতে দ্বান্দ্বিক বস্তুবাদ, সিঁড়ির নীচে পানের দোকান, হান্নান মিয়ার রক্ত গরম, সুরঞ্জনা, স্বপ্না, মা, ডালিয়া, সুখ, জিগোলোসহ মোট ১৬টি গান পরিবেশন করেন।

এদিকে, কামরুল হাসান নাসিম, যার গায়কী নাম কে এইচ এন তার সঙ্গে দেশের আলোচিত প্রযোজনা সংস্থা বৈষ্টমীর এই বছরে একটি চুক্তি হয়েছে। সেই আলোকে শিল্পী কে এইচ এন কে মোট আটটি কনসার্টে অংশ নিতে হবে। যেখানে চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে দেশের শ্রেষ্ঠ পর্যায়ের ব্যান্ডদলসহ কে এইচ এন পারফর্ম করবে বলে জানিয়েছেন বৈষ্টমীর কর্ণধার আয়শা এরিন।

‘কে এইচ এন মিউজিক নাইটস’ শুরু হওয়ার আগে বৈষ্টমী আহুত ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন ছিল। একটি তথ্যচিত্র তুলে ধরে বৈষ্টমী তাদের অতীতের কাজগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।

বলাবাহুল্য, এই পর্যন্ত সংস্থাটি শেখ হাসিনা-এ ট্রু লেজেন্ড, সুবর্ণ রেখায় চাঁদ ও তারা, আয়রনম্যান, জার্নালিজম, ফুটবল, কবি, মি. প্রেসিডেন্টসহ মোট ১১টি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে। এছাড়া ফিল্ম নাইট থার্টি ফার্স্ট, যিশু এসেছিল, আসবেন, শিল্পীসত্তার মত টেলিশর্টফিল্ম নির্মাণ করে। বহুল আলোচিত চলচ্চিত্র ‘লিলিথ’ এই বছরে মুক্তি পাবে বলে আয়োজকরা ঘোষণা করেন।

অন্যদিকে, আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়, কে এইচ এন রক, হার্ডরক ও থ্রাসমেটাল পর্যায়ে যেভাবে গান গেয়ে যাচ্ছেন, সেই বিবেচনায় দেশ ও বিদেশের শ্রোতারা তার জাত চিনে কথা বলতে শুরু করুক।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত মিউজিক নাইটসের সঞ্চালনায় ছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট জব্বার হোসেন। সঙ্গে ছিলেন টিভি মডেল, র‌্যাম্প মডেল ও অভিনেত্রী ফাতেমা রিমি।

কেএইচএন মিউজিক নাইটসে সংগীতশিল্পী ফাহমিদা নবী, আলম আরা মিনু, গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নিসহ সাংস্কৃতিক জগতের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments