ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীনফোন লিমিটেডের গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৪ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৬ টাকা ৮২ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১২ টাকা ৮২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৩৪ পয়সা। আগের বছর ছিলো ৩৪ টাকা ২২ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ২০ টাকা ১৫ পয়সা। যা আগের বছর ছিলো ২৩ টাকা ৬১পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.



























Recent Comments