ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৩০টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮.৪৩ টাকা।
এছাড়া কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে এনএভি হয়েছে ৬৮.৯৬ টাকা।
উল্লেখ্য, আলোচিত হিসাব বছরের ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে আগামী ১৬ এপ্রিল এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মার্চ, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments