
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) গত ১১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments