বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঘুরে দাঁড়ানোর পথে পুঁজিবাজার
spot_img
spot_img

ঘুরে দাঁড়ানোর পথে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৭৮.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৪ শতাংশ বা ৫৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬২.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৪.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭৮.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৮.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯৮১টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৩৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৫৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৭৬.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬০৬.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫৪.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৬৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৬৯ টির, কমে ৭৮ টির এবং অপরিবর্তিত রয় ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭০.৯৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ৫৯৪টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৭৭২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০৪ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪৯ কোটি ১১ লাখ ৩৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৫ শতাংশ বা ১৪৭.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৯৭.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯১ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ৪৬৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments