সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাচতুর্থ সারির দলকে হারাতেও ঘাম ঝরল বার্সেলোনার
spot_img
spot_img

চতুর্থ সারির দলকে হারাতেও ঘাম ঝরল বার্সেলোনার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুর্বল বার্বাস্ত্রোর বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে বার্সেলোনা। ক্লাবটির বয়স ৮৯ বছর হলেও কখনও দ্বিতীয় স্তরে উঠতে পারেনি তারা। সর্বশেষ দুই মৌসুমে পঞ্চম স্তরে খেলা দলটি এবার উঠে আসে চতুর্থ স্তরে। সেই বার্বাস্ত্রোর সঙ্গে জিততে রীতিমতো ঘাম ঝরেছে বার্সেলোনার। ৩-২ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।

প্রতিপক্ষের মাঠে গিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। তাতে ১৮ মিনিটেই পেয়ে যায় এগিয়ে যাওয়া গোল। ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ। ৪২ মিনিটে জোয়াও ফেলিক্সও বল জালে পাঠান, তবে পরে অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে নামার পর ৫১ মিনিটে ব্যবধান ২-০ করে দেন রাফিনিহা। বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও আদ্রিয়া দে মেসা স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। ৬০ মিনিটে বক্সের মধ্যে আলগা বল পেয়ে জাল কাঁপান তিনি। স্কোরলাইন পরিণত হয় ২-১ এ। তবে বার্সেলোনা স্বস্তি ফিরে পায় নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগের গোলে। বদলি নামা রবার্ট লেভান্ডোভস্কি পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে বারবাস্ত্রোর ব্যবধান কমান প্রাত সোরেনো। পরের তিন মিনিট জাল অক্ষত রাখে বার্সেলোনা মাঠ ছাড়ে স্বল্প ব্যবধানের জয় নিয়ে।

ম্যাচ জিততে কষ্ট স্বীকার করার কথা জানালেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘আমরা একটু ভুগেছি। প্রথমার্ধ ভালো ছিল। মনে হচ্ছিল আমরা ম্যাচ শেষ করে দিয়েছি। কিন্তু এই ধরনের ম্যাচগুলো সবসময় জটিল। আমরা নিজেরাই জটিল করে তুলেছিলাম। মনোযোগ ছিল না। খেলা নিয়ন্ত্রণে ছিল। আমরা ভুলভাবে তাদের (প্রথম) গোল হতে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ওই গোলে তারা ২-১ করে ফেলেছিল। এটা ছিল তাদের জীবনের ম্যাচ। ভালোভাবে জেতার ম্যাচ ছিল এটা। কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি ভুগেছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments