মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিচলতি মাসে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ৪০ লাখ ডলার
spot_img
spot_img

চলতি মাসে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ৪০ লাখ ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুন মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৫ হাজার ৫৮১ কোটি ১০ লাখ টাকা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ সংবাদ

আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল ২১ জুন প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৯৫ কোটি ৭৫ লাখ টাকা। গত বছরের জুন মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে চার দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২১ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৪৮৪ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৯৪৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments